ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ভালোবাসার ২৬ বছর, এখনো শাবনাজকে ময়না বলেই ডাকেন নাঈম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ নব্বই দশকের ঢাকাই সিনেমার দর্শকনন্দিত জুটি নাঈম-শাবনাজ। বাংলা সিনেমার অন্যতম আদর্শ তারকা দম্পতিও তারা। একসময় যাদের ছবি দেখার জন্য হলগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় থাকতো। সিনেমায় একসঙ্গে অভিনয় করতে গিয়েই তাদের পরিচয়। এরপর দুজনের মন বিনিময় হয়। অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় এই তারকা জুটি। সেই থেকে ২৬ বছর একই ছাদের নিচে কাটিয়ে দিয়েছেন এ তারকা দম্পতি।

এখন যদিও তারা অভিনয়ে নেই। কিন্তু সিনেমাসংশ্লিষ্ট বেশ কিছু অনুষ্ঠানে ঘনিষ্ঠদের আমন্ত্রণে এখনো তাদের দেখা যায়। যদিও সিনেমায় ফেরার কোনোই পরিকল্পনা নেই দু’জনের। দুই কন্যা সন্তান ও সংসার নিয়েই তাদের যাবতীয় ব্যস্ততা। আজ বিবাহিত জীবনের ২৬ বছর পেরিয়ে ২৭ বছরে পা দিয়েছেন এ তারকা দম্পতি।

তবে করোনার কারণে দিনটি ঘিরে বিশেষ কোনো আয়োজন নেই বলে জানালেন শাবনাজ। ঘরোয়াভাবেই দিনটি কাটাবেন বলে জানিয়েছেন তিনি। শফিউল আলম পরিচালিত ‘বিষের বাঁশি’ ছবিতে অভিনয় করতে গিয়েই নাইম ও শাবনাজের প্রেমের সম্পর্কের গভীরতা বাড়ে। এ ছবিতে অভিনয় ও দাম্পত্য জীবন প্রসঙ্গে নাইম বলেন, ‘এ ছবিতে শাবনাজের চরিত্রের নাম ছিলো ময়না।

তখন থেকে আজ অবধি তাকে আমি ময়না বলেই ডাকি। আল্লাহর রহমতে আমরা বেশ ভালো আছি।’ শাবনাজ বলেন, ‘আল্লাহর অশেষ রহমত যে, নাইমের মতো পরিপূর্ণ একজন মানুষকে আমি জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। আমরা সুন্দর একটি জীবন গড়েছি, সুখী একটি পরিবার গড়েছি। বাকি জীবনও যাতে এভাবেই কাটাতে পারি- এটিই চাওয়া।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ভালোবাসার ২৬ বছর, এখনো শাবনাজকে ময়না বলেই ডাকেন নাঈম

আপডেট টাইম : ১১:১৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০