ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

করিমগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৯:১১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
  • ৩২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের করিমগঞ্জে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান পরিচালনা করে ৪৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মুড়িকান্দি এলাকায় পরিচালিত এই অভিযানে তাদের আটক করে ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর নাম মো. হিরা (২১) ও মো. শুভ (২২)। তাদের মধ্যে মো. হিরা উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মুড়িকান্দি গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে এবং মো. শুভ একই ইউনিয়নের দেওপুর গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, রোববার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মুড়িকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ৪৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী মো. হিরা ও মো. শুভকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

তাদের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

করিমগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

আপডেট টাইম : ০৬:০৯:১১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০