ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

এমসিতে গণধর্ষণ: রিমান্ড শেষে আদালতে আরো ৩

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪২:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
  • ২৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সিলেটের এমসি কলেজের হোস্টেলে তরুণীকে গণধর্ষণের মামলায় ৫ দিনের রিমান্ড শেষে আসামি রাজন, আইনুল ও মাহবুবুর রহমান রনিকে আদালতে তোলা হয়েছে।

দুপুরে তাদেরকে সিএমএম- ১ এর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুল ইসলামের আদালতে তোলা হয়। এখানে তাদের ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার কথা রয়েছে। তবে যদি জবানবন্দি দিতে রাজি না হয় সেক্ষেত্রে আবারও রিমান্ড আবেদন করতে পারে পুলিশ।

এর আগে একই গণধর্ষণের মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রধান আসামি সাইফুর রহমান, অর্জুন ও রবিউল।

সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমুল্য কুমার চৌধুরী জানান শুক্রবার বিকেল সাড়ে তিনটা থেকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ এর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে দীর্ঘ শোনানির পর প্রথমে অর্জুন ও সাইফুর রহমান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পরে ১ম আদালতে সময়ক্ষেপণ হওয়ায় আসামি রবিউল ইসলামকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২ এর বিচারক সাইফুর রহমানের আদালতে হাজির করা হলে একইভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রবিউল ইসলাম।

স্বীকারোক্তির পর তাদের তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে ৫ দিনের রিমান্ড শেষে বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে সিএমএম আদালতে হাজির করে শাহপরাণ থানা পুলিশ।

এ মামলার সর্বশেষ দুই আসামি তারেক ও মাহফুজকে রিমান্ড শেষে আগামীকাল আদালতে তোলার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

এমসিতে গণধর্ষণ: রিমান্ড শেষে আদালতে আরো ৩

আপডেট টাইম : ০২:৪২:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০