ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা

ইসরাইলের পরমাণু অস্ত্র ধ্বংস করতে হবে: ইরান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
  • ২৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতিসংঘের পরমাণু অস্ত্র নির্মূল বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে ইরান বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিৎ ইসরাইলকে তার পরমাণু অস্ত্রভাণ্ডার ধ্বংস করতে বাধ্য করা।

ভার্চুয়াল ওই বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ বলেছেন, ইসরাইল যাতে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে সই করে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। খবর ইরনার।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার জাতিসংঘের ওই ভার্চুয়াল সম্মেলনে দেয়া ভাষণে এ আহ্বান জানান।

বিশ্বের প্রথম ও একমাত্র পরমাণু অস্ত্র ব্যবহারকারী দেশ আমেরিকার তীব্র সমালোচনা করে জারিফ বলেন, জাতিসংঘের এই ফোরামের মাধ্যমে গোটা বিশ্ব পরমাণু অস্ত্রের দুঃস্বপ্ন থেকে মুক্তি পাবে বলে ইরান আশা করছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের পরমাণু অস্ত্রধর সবগুলো দেশকে এনপিটি চুক্তির আওতায় এনে তাদের এসব গণবিধ্বংসী অস্ত্র ধ্বংস করার সময়সীমা নির্ধারণ করে দিতে হবে।

মার্কিন সরকারের তীব্র সমালোচনা করে জারিফ বলেন, আমেরিকা একদিকে নিজের পরমাণু অস্ত্র ভাণ্ডারকে সমৃদ্ধ করছে এবং অন্যদিকে যেসব দেশ শান্তিপূর্ণ কাজে পরমাণু অস্ত্র ব্যবহার করতে চায় তাদেরকে বাধা দিচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

ইসরাইলের পরমাণু অস্ত্র ধ্বংস করতে হবে: ইরান

আপডেট টাইম : ০৯:৫৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০