ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা

করোনায় আক্রান্ত ট্রাম্প হাসপাতালে ভর্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
  • ২৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ২৪ ঘণ্টারমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্বাচনের মাত্র এক মাস আগে প্রাণঘাতী এ ভাইরাাসে আক্রান্ত হলেন ৭৪ বছর বয়সী রিপাবলিক দলে এ প্রেসিডেন্ট প্রার্থী।

হোয়াইট হাউজ জানিয়েছে, ‘অতিরিক্ত সতর্কতামূলক’ পদক্ষেপ হিসেবে ট্রাম্পকে ওয়াশিংটনের নিকটবর্তী ওলাল্ডার রিড সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর বিবিসির।

শুক্রবার সকালে জ্বরে আক্রান্ত ট্রাম্প জানান, তিনি ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।

হোয়াইট হাউজ ডোনাল্ড ট্রাম্পের শারিরীক অবস্থা ‘ভালো’ বলে উল্লেখ করেছে। ট্রাম্পের দফতর প্রধান মাইক মিডো দাবি করেছেন, ট্রাম্প ও মেলানিয়ার শরীরে করোনাভাইরাসের ‘হালকা’ লক্ষণ দেখা যাচ্ছে।

হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন ট্রাম্প সামরিক হাসপাতালে তার জন্য স্থাপিত একটি দফতর থেকে নিজের অফিসিয়াল দায়িত্ব পালন করবেন।

অর্থাৎ আপাতত তিনি প্রেসিডেন্টের দায়িত্ব তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের হাতে হস্তান্তর করছেন না। যদিও, আমেরিকার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট যেকোনো সময় তার দায়িত্ব তার ভাইস প্রেসিডেন্টের কাছে হস্তান্তর এবং পরবর্তীতে আবার তা ফিরিয়ে নিতে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

করোনায় আক্রান্ত ট্রাম্প হাসপাতালে ভর্তি

আপডেট টাইম : ০৯:৫০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০