ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

উপ-নির্বাচন :নাসিমের আসনে ছেলে জয়, সাহারার আসনে হাবিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
  • ২৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সাবেক মন্ত্রী ও দলের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য হওয়া আসনের উপ-নির্বাচনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন তার ছেলে তানভীর শাকিল জয়। আর দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৮ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির নেতা মোহাম্মদ হাবিব হাসান।

বুধবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত প্রার্থীদের বিজয়ী করতে সব ভেদাভেদ ভুলে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

হাবিব হাসান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আর নাসিমপুত্র তানভীর শাকিল জয় আগেও একবার ওই আসনের সংসদ সদস্য ছিলেন।

সাহারা খাতুনের মৃত্যুতে গত ৯ জুলাই ঢাকা-১৮ আসন শূন্য ঘোষণা করা হয়। আর মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর গত ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয়।

এই দুটি আসনে আগামী ১২ জুলাই ভোটের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগ্রহীরা ১৩ অক্টোবর পর্যন্ত মনোনয়ন দাখিল করতে পারবেন। ১৫ অক্টোবর বাছাই শেষে ২২ অক্টোবর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। ১২ নভেম্বর ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এ দুই আসসে ভোট হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উপ-নির্বাচন :নাসিমের আসনে ছেলে জয়, সাহারার আসনে হাবিব

আপডেট টাইম : ০৮:২৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০