ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

বিএনপির আন্দোলন এখন ফেসবুক স্ট্যাটাসে: কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
  • ২৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আন্দোলনে খালেদা জিয়াকে মুক্ত করা করা হবে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, ‘বিএনপির আন্দোলনের রং কী, বর্ণ কেমন ইতিমধ্যেই তাদের নেতাকর্মীরাতো বুঝেছেই, দেশের মানুষও দেখেছে। দলটির আন্দোলন এখন রাজপথে নয়, তাদের আন্দোলন এখন পত্রিকার পাতা আর ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ।’

বুধবার সকালে সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনের কোনো ইস্যু নেই, নেই বস্তুগত পরিস্থিতি, -এনিয়ে বিএনপি নেতারাও বিভ্রান্ত, তারা একবার বলে আন্দোলনের লক্ষ্য খালেদা জিয়ার মুক্তি, আবার বলে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন, কখনো নির্বাচন কমিশন, কখনো আগাম নির্বাচন আবার কখনো সরকার পরিবর্তন।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সংগ্রামের লক্ষ্য নির্ধারণেই বিএনপি চরম ব্যর্থ, আর আন্দোলনতো সুদূর পরাহত।’

বিএনপি নির্বাচনে অংশ নিয়ে ভোটের দিন জণগণকে কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তারা নিজেরাই কেন্দ্রে যায় না দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি ভোটে অংশ নেয় নির্বাচনকে বিতর্কিত করতে।’ তিনি বলেন, ‘জনগণ এখন বুঝে গেছে বিএনপির অক্ষমতা আর দ্বি-চারিতা, নিকটবর্তী এবং দূরদর্শী লক্ষ্যহীন রাজনীতি আর সিদ্ধান্তহীনতা বিএনপিকে ক্রমশ জনবিচ্ছিন্ন করে চলেছে।’

দেশে গণতন্ত্র নেই বিএনপি মহাসচিবের অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘দেশে যদি গণতন্ত্র না থাকে, মত প্রকাশে বাধা থাকে তাহলে প্রতিদিন সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন কী করে?’ বাংলাদেশের ইতিহাসে এমন ব্যর্থ দায়িত্বহীন এবং লক্ষ্যহীন উদাহরণ একমাত্র বিএনপিই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিএনপির আন্দোলন এখন ফেসবুক স্ট্যাটাসে: কাদের

আপডেট টাইম : ০২:৩৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০