ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নকল মাস্ক সরবরাহ : জেএমআই চেয়ারম্যান গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ নকল এন নাইটি ফাইভ মাস্ক সরবরাহের অভিযোগে জেএমআইয়ের চেয়ারম্যান আবদুর রাজ্জাককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নিম্নমানের মাস্ককে এন নাইটিফাইভ লিখে কেন্দ্রীয় ঔষধাগারে সরবারহ করায় কারণ দর্শানোর নোটিশ দেয়া হয় রাজ্জাককে। জেএমআইয়ের জবাব গ্রহণযোগ্য নয় উল্লেখ করে কেন এই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না- তার লিখিত ব্যাখ্যা চায় সিএমএসডি। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ও মাস্ক জালিয়াতির বিষয়ে তদন্ত শুরু করে।

কমিশনের উপ-পরিচালক নুরুল হুদা মঙ্গলবার সকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ রাজ্জাকসহ সাতজনের বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন।

এরপর দুপুরের দিকে কমিশনের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল সেগুনবাগিচা এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে। বিষয়টি গণমাধ্যমকে জানান দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।

মামলার অপর আসামিরা হলেন- কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) সাবেক উপ-পরিচালক ডা. জাকির হোসেন, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. শাহজাহান, ডেস্ক অফিসার জিয়াউল হক ও সাব্বির আহমেদ, স্টোর অফিসার কবির আহমেদ ও জ্যেষ্ঠ স্টোর কিপার মো. ইউসুফ ফকির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নকল মাস্ক সরবরাহ : জেএমআই চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০