ঢাকা ০১:১৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

গায়ক আকবরের জন্য আজীবন হাসপাতাল ফ্রি করে দিলেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
  • ২৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ শারীরিকভাবে অসুস্থ কণ্ঠশিল্পী আকবরকে দ্বিতীয়বারের মতো অর্থ সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার চিকিৎসার খরচ আজীবনের জন্য মওকুফ করে দিয়েছেন। এই কণ্ঠশিল্পী তার ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি পোস্টে লেখেন. ‘আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবসময় উনাকে সুস্থ রাখে এবং নেক হায়াত দান করেন।

কারণ আমি উনার প্রতি খু–উ—–উ—ব বেশি কৃতজ্ঞ। উনার মতো একজন প্রধানমন্ত্রী আমাদের আছে বলেই আমরা এখনও বাঁচার স্বপ্ন দেখি। আমি নাম না জানা একজন মানুষ। তারপরও গতবার আমি যখন অসুস্থ হয়েছিলাম তখন উনি আমাকে খুব বড় একটা সাহায্য করেছিলেন।

আর এবার যখন অসুস্থ হয়ে উনার দারস্থ হয়েছিলাম তখন উনি আমার পরিবারের কথা চিন্তা করে আগের সঞ্চয়পত্রটা স্থির রেখে নতুনভাবে চিকিৎসা করার জন‍্য দুই লক্ষ টাকার চেক এবং সারাজীবন পিজি হসপিটালে আমার চিকিৎসা ফ্রি করে দিয়েছেন।

এমন প্রধানমন্ত্রী পেয়ে সত‍্যিই আমরা ধন‍্য। আল্লাহ তুমি এই জনদরদি মানুষটাকে খুব ভালো রেখ। আমিন।’

আজ বিকেলে গণমাধ্যমকে আকবর বলেন, ‘আমার স্যার (হানিফ সংকেত) প্রধানমন্ত্রীর অফিসের সঙ্গে যোগাযোগ করেন। এরপর উনি আমার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মাননীয় প্রধানমন্ত্রী স্যারের কথা শুনেছেন।

তিনি আমার জন্য আরও দুই লাখ টাকার চেক বরাদ্দ করেন এবং পিজি (বিএসএমএমইউ হাসপাতাল) আজীবন ফ্রি করে দিয়েছেন। আমি আমার স্যার ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজীবন কৃতজ্ঞ থাকব।’

আকবর জানান, ৯ সেপ্টেম্বর চেক ও কাগজপত্র ইস্যু হয়েছে, তারা গ্রহণ করেছেন ২০ সেপ্টেম্বর। এ ছাড়া আগামী ১ অক্টোবর ভারতে অ্যাপয়েনমেন্ট নেওয়া রয়েছে।
আকবর বলেন, ‘আমি ডিপজল ভাই ও জায়েদ ভাইয়ের কাছে কৃতজ্ঞ।

যখন যা লাগে ১০ হাজার ২০ হাজার ডিপজল ভাই পাঠিয়ে দিয়েছে। ভারতে চিকিৎসার খরচ বহন করবেন। ডিপজল ভাইয়ের আগ্রহেই ভারতে যাওয়ার পরিকল্পনা করেছি। ওখান থেকে ফিরে এলে ফের একটা অ্যাপয়েনমেন্টের ডেট দেবে। আপনাদের দোয়ায় আশা করি, সুস্থ হয়ে উঠব।’

ডায়াবেটিস ও কিডনিরোগসহ বিভিন্ন জটিলতায় আক্রান্ত কণ্ঠশিল্পী আকবরকে গত ঈদের পরে হাসপাতালে ভর্তি করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে কিছুটা সুস্থ হয়ে বাসায় আসেন। এখন মিরপুর ১৩ নম্বরে বাসাতেই অবস্থান করছেন এই কণ্ঠশিল্পী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

গায়ক আকবরের জন্য আজীবন হাসপাতাল ফ্রি করে দিলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০১:৫৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০