ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নিকলীতে বর্ষার পানি বৃদ্ধিতে আমন ধান ও সবজী পানির নিচে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
  • ২৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের নিকলী উপজেলা হাওর এলাকা হিসাবে মানুষের কাছে পরিচিত একটি নাম । এলাকার উচু জমি থেকে বর্ষার পানি নেমে যাওয়ায় এবং এবার ধানের মুল্য বেশী হওয়ায় কৃষকেরা জমিতে আমন ধান চাষ করেন । হঠাৎ বর্ষার পানি বৃদ্ধিতে সেই আমন ধান এখন পানির নিচে ডুবে গেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা বর্ষার পানি কমার সাথে সাথে আগাম লালশাক, পালংশাক, পুঁইশাক, মরিচ, ফুলকপি, লাউশাক, ডাটা, মূলা, বেগুন, মটরশুঁটিসহ বিভিন্ন শাক-সবজি চাষাবাদ শুরু করেছিলেন। হঠাৎ পানি বৃদ্ধিতে কৃষকের স্বপ্ন যেন ধুলিস্যাৎ হয়ে গেছে নিমিষেই। এমনিতেই গত বর্ষায় লোকসান পুষিয়ে উঠতে না উঠতেই আবার নতুন করে আগাম সবজি পানির নিচে চলে গেলো কৃষকের। এ যেন মরার উপর খাড়ার ঘা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কারপাশা , দামপাড়া , জারুইতলা , ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার আমন ধান এবং আগাম সবজি পানির নিচে ডুবে গেছে। তবে হঠাৎ পানি বৃদ্ধিতে এখন কৃষক দিশেহারা হয়ে পড়েছে। এর সাথে যোগ হয়েছে কয়েকদিনের টানা বৃষ্টি।

কারপাশা ইউনিয়নের নানশ্রী গ্রামের মো. মোশারফ হোসেন বলেন, বর্ষা মৌসুমের শুরুতে আমার ১০ বিঘা জমির রোপা আমন ধান পানির নিচে তলিয়ে নষ্ট হয়েগেছে । বর্ষার পানি চলে যাওয়ার পর আমি ১ বিঘা জমিতে সবজি আবাদ শুরু করেছিলাম। হঠাৎ পানি বৃদ্ধিতে তার সবই এখন নষ্ট হয়ে গেছে। আমার ক্ষতি হয়েছে এক লাখ টাকা। তিনি আরও বলেন, অনেক জমি বৃষ্টির এবং বর্ষার পানির নিচে ডুবে গেছে ।
দামপাড়া গ্রামের ইসলাম উদ্দিন বলেন, হঠাৎ পানি বৃদ্ধির কারণে আগাম এক বিঘা জমির ডাটা ও মূলা পানির নিচে তলিয়ে গেছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তার সাথে কথা বলতে চাইলে তাকে মোবাইলে খোঁজে পাওয়া যায়নি ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নিকলীতে বর্ষার পানি বৃদ্ধিতে আমন ধান ও সবজী পানির নিচে

আপডেট টাইম : ০৪:৫৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০