ঢাকা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

ভারতে ২৪ ঘন্টায় করোনায় ১০৩৯ জনের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
  • ২৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আমেরিকা-ইউরোপের পর প্রাণঘাতী করোনাভাইরাস এখন তাণ্ডব চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল রাষ্ট্র ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৩৯ জন মারা গেছেন।

এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৯৫ হাজার ৫৪২ জন।

সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৮২ হাজার ১৭০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬০ লাখ ৭৪ হাজার ৭০২ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৫০ লাখ ১৬ হাজার ৫২০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪ হাজার ৮৯৩ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তেলেঙ্গানা, বিহার, কেরালা, আসাম ও গুজরাট।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ৩৫ হাজার ৫৭১ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৯ হাজার ৩১৩ জন, কর্ণাটকে ৮ হাজার ৫৮২ জন, অন্ধ্রপ্রদেশে ৫ হাজার ৭০৮ জন, উত্তরপ্রদেশে ৫ হাজার ৫৯৪ জন, দিল্লিতে ৫ হাজার ২৩৫ জন এবং পশ্চিমবঙ্গে ৪ হাজার ৭৮১ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই দেশটির অবস্থান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ভারতে ২৪ ঘন্টায় করোনায় ১০৩৯ জনের মৃত্যু

আপডেট টাইম : ০২:৩৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০