ঢাকা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

ভারতে করোনায় আক্রান্ত ৬০ লাখ ছুঁই ছুঁই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১০:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৮৮ হাজারের বেশি মানুষের সংক্রমণ ধরা পড়েছে।

এতে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশটিতে মোট আক্রান্ত ৬০ লাখ ছুঁই ছুঁই করছে। খবর এনটিভির।

ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে আরও এক হাজার ১২৪ জনের মৃত্যু হয়েছে। তাতে প্রাণহানি দাঁড়িয়েছে ৯৪ হাজার ৫০৩ জনে। মৃত্যুর বৈশ্বিক তালিকায় ভারতের অবস্থান তৃতীয়।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে রোববার জানায়, এদিন আরও ৮৮ হাজার ৬০০ মানুষের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সরকারি হিসাবে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৯২ হাজার ৫৩৩ জনে।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৯ লাখ ৪১ হাজার ৬২৭ জন। বর্তমানে চিকিৎসাধীন করোনারোগী রয়েছে ৯ লাখ ৫৬ হাজার ৪০২ জন। করোনা আক্রান্তের বৈশ্বিক তালিকায় অনেক আগে থেকে দ্বিতীয় স্থানে ভারত।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে দেখা গেছে, নতুন আক্রান্তের ৭৫ শতাংশই দশটি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলের। সেগুলো হলো- মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, কেরালা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, দিল্লি, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ভারতে করোনায় আক্রান্ত ৬০ লাখ ছুঁই ছুঁই

আপডেট টাইম : ০২:১০:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০