ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বিশ্ব ইজতেমায় বিনামূল্যে ১৯৫টি বাস দিচ্ছেন ডিপজল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৩:২০ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০১৬
  • ৪৪৫ বার

বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল তার নিজস্ব প্রতিষ্ঠান ‘ডিপজল এন্টারপ্রাইজ’ এর পক্ষ থেকে এবারের বিশ্ব ইজতেমায় আগত মুসল্লীদের জন্য বিনামূল্যে ১৯৫টি বাস দেয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানালেও আজ একটি দৈনিক পত্রিকাকে ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বে ৩৯টি জেলার ধর্মপ্রাণ মুসলমান ছাড়াও এতে অংশ নেবেন দেশ বিদেশের লাখ লাখ মুসলমান। এ বিষয়ে ডিপজল বলেন, আমার ভাগ্যে যেটা ছিল আমি সেটাই করছি। অনেক মানুষের অনেক কিছুই আছে, কিন্তু মানুষের জন্য কিছু করা হয় না। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমি আমার ১৯৫টি বাসের মাধ্যমে দেশের ৩৯টি জেলায় ফ্রি সার্ভিস দেব। আগামীকাল বৃহস্পতিবার থেকে বিভিন্ন জেলা শহর থেকে মুসল্লিদের আনা শুরু হবে এবং রবিবার আখেরি মোনাজাতের পর আবার সবাইকে নিজ নিজ জেলায় পৌঁছে দেওয়া হবে। এর আগে ফেসবুকে ডিপজল লিখেছিলেন, প্রতিবছরই ইচ্ছা থাকে ইজতেমায় গিয়ে লাখো মুসল্লির সাথে সময় কাটাব। আমি শুনেছি সেখানে গেলে মানুষের মন পরিবর্তন হয়। এই বছর ইনশাল্লাহ্ অবশ্যই যাব। এবং সবার সাথে দুদিন সময় কাটাব। সূত্র: কালের কণ্ঠ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বিশ্ব ইজতেমায় বিনামূল্যে ১৯৫টি বাস দিচ্ছেন ডিপজল

আপডেট টাইম : ০৯:২৩:২০ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০১৬