ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

চুল পড়া বন্ধ করবে নিমের রস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ নারীর দীঘল কালো চুলের প্রেমে পড়েছেন কবি- সাহিত্যিকরাও। রচনা করেছেন কবিতা, গান, উপন্যাস। তবে তাদের ছাপিয়ে সাধারণ মানুষও কিছু কম যায় না। সবাই পছন্দ করেন মাথা ভর্তি কালো চুল। সে নারী হোক বা পুরুষ। সৌন্দর্যের এক অন্যতম অনুষঙ্গ চুল।

তবে এই চুল নিয়ে সমস্যারও শেষ নেই। চুল পড়া থেকে শুরু করে রক্ষ নিষ্প্রাণ হয়ে যাওয়াসহ নানান কিছু। চুল বিভিন্ন কারণে পড়তে পারে। চিকিৎসকদের মতে বংশগত কারণ, থাইরয়েডের সমস্যা, আয়রন বা ক্যালসিয়ামের অভাব, খাদ্যে পুষ্টিগুণের অভাব, বিভিন্ন ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া ও হরমোনের ভারসাম্য ঠিক না থাকার জন্য চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে।

তবে ঘরোয়া উপায়ে এই সমস্যার সমাধান করতে পারেন। বিশেষ করে নিমের রস এক্ষেত্রে আপনাকে শতভাগ সাহায্য করবে। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন নিমের রস- নিমপাতার উপকারিতার কথা কম-বেশি সবারই জানেন। এটি প্রাকৃতিক জীবাণুনাশক যা নতুন চুল গজাতে এবং চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। পাশাপাশি চুলের গোড়া শক্ত করে এবং খুশকি দূর করে। কিছু নিমপাতা ভালো করে ধুয়ে পেস্ট করে নিন। এরপর সেই পেস্ট থেকে রস বের করে মাথার পুরো অংশে, চুলের গোড়াতে লাগিয়ে ম্যাসাজ করুন। চাইলে পেস্টটি সরাসরি ব্যবহার করতে পারেন। কমপক্ষে ৩০ মিনিট রেখে তারপর হালকা গরম পানি ও শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন। এভাবে সপ্তাহে অন্তত তিন থেকে চারদিন করুন। চুল পড়ার সমস্যা দূর হবে মাসখানেকের মধ্যেই।

আরেকটি উপায়ে ব্যবহার করতে পারেন নিমপাতা। পাতাগুলো ভালো করে ধুয়ে পানিতে ফুটিয়ে নিন। এই পানি ঠান্ডা করে তা দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এভাবেও উপকার পেতে পারেন। এছাড়া নিমের তেলও ব্যবহার করতে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

চুল পড়া বন্ধ করবে নিমের রস

আপডেট টাইম : ০২:৩৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০