ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’ সাত ইসলামী দলের ঐক্য গড়তে মতবিরোধ কমছে শ্রম আদালতের মামলাজট নিরসনে কার্যকর রোডম্যাপ প্রণয়নের আহ্বান শ্রমমন্ত্রীর সাড়ে চার ঘণ্টায় ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর, হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরকারি কোয়ার্টার তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাক্তনকে ক্ষমা করতে চান না পরী জ্বালানি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আইনমন্ত্রী অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

কোন গণমাধ্যমকে সাক্ষাৎকার দেননি সালাহউদ্দিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০১৫
  • ৪২৭ বার

ভারতের শিলংয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ কোন গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। নিখোঁজের দীর্ঘ ৬২ দিন পর উদ্ধার হওয়ার এই নেতাকে নিয়ে মনগড়া প্রতিবেদন প্রকাশ না করারও আহ্বান জানিয়েছেন তিনি। গণমাধ্যমে পাঠানো বিএনপির সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিক এক বিবৃতিতে তিনি বলেন, ইদানীং বিভিন্ন গণমাধ্যম বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে অনেক ক্ষেত্রে উদ্ধৃত করে মনগড়া সব প্রতিবেদন প্রকাশ করছে। যার ফলে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে বলে তার পরিবার আমাদের জানিয়েছেন। মূলত হাসপাতালে স্থানান্তরের সময় দু’একদিন তিনি দেশী-বিদেশী গণমাধ্যমের কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন যা বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে। রিপন বলেন, বর্তমানে শিলংয়ে অবস্থানরত সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ জানিয়েছেন, আইন অনুযায়ী ও ভারতের স্থানীয় নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইন্সটিটিউট অব হেলথ এন্ড মেডিকেল সায়েন্স (নেগ্রিমস্) হাসপাতালের একজন চিকিৎসার্থী হিসেবে তার কোন গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার বিন্দুমাত্র সুযোগ নেই। তিনি দলকে নিশ্চিত করেছেন, তার স্বামী বিদেশের কোন গণমাধ্যমকে কোন প্রকার সাক্ষাৎকার প্রদান করার বা দেয়ার কোন প্রশ্নই উঠে না। অথচ কোন কোন গণমাধ্যম সালাহউদ্দিন আহমেদেরর নামে কল্পিত একান্ত সাক্ষাৎকারও প্রকাশ করেছেন যার বাস্তবের সঙ্গে আদৌ কোন সম্পর্ক নেই। বিএনপির এই মুখপাত্র বলেন,  শিলং থেকে সদ্য প্রত্যাগত বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি হাসিনা আহমেদের বরাত দিয়ে দলকে বলেছেন, ‘এ ধরনের সাক্ষাৎকার দেয়ার ঘটনাটি পুরোপুরি কাল্পনিক। বিএনপি গণমাধ্যমের কাছে প্রত্যাশা করে- সালাহউদ্দিন আহমেদ সম্পর্কিত কোন মনগড়া প্রতিবেদন বা তাকে উদ্ধৃত করে কোন সংবাদ যেন প্রকাশ বা প্রচার না করে। এতে বিভ্রান্তির কোন সুযোগ থাকবে না। এ ব্যাপারে তার পরিবারের সঙ্গে সবাইকে যোগাযোগের জন্য দলের পক্ষ থেকে অনুরোধ করা গেল। বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখারও অনুরোধ জানিয়েছেন সালাহউদ্দিন আহমেদের পরিবার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি

কোন গণমাধ্যমকে সাক্ষাৎকার দেননি সালাহউদ্দিন

আপডেট টাইম : ০৪:৫৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০১৫