ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

এবার তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো বাহরাইন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০১৬
  • ৭৬৭ বার

এবার তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে সৌদি আরবের অন্যতম মিত্র বাহরাইন। ইরানের কূটনীতিকদের ৪৮ ঘণ্টার মধ্যে বাহরাইন ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটি। খর রয়টার্সের।

শনিবার সৌদি আরবে সন্ত্রাসের দায়ে শিয়া নেতা নিমর আল-নিমরের ফাঁসি কার্যকরের ঘোষণা দেয় সৌদি আরব। এ ঘটনার প্রতিবাদে রোববার ইরানের রাজধানী তেহরানে সৌদি দূতাবাস ও কনস্যুলেট ভবনে হামলার ঘটনা ঘটে। সৌদি দূতাবাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

পরে এ ঘটনার জের ধরে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব। শুধু তাই নয়, ইরানের সকল কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগেরও নির্দেশ দেয়া হয়েছে। এদিকে সোমবার ইরানে নিযুক্ত সৌদি কুটনীতিক মিশনের ৪৭ কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় দেশে ফিরে গেছেন।

সন্ত্রাসের দায়ে শিয়া নেতা নিমর আল-নিমরের ফাঁসি কার্যকরের পর দেশ দুটি চরম বাকযুদ্ধে জড়িয়ে পড়ে। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী এ দুই রাষ্ট্রের সম্পর্কের অবনতি হতে থাকে। এর জেরে সৌদি আরবের অন্যতম মিত্র বাহরাইন ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

এবার তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো বাহরাইন

আপডেট টাইম : ১১:২৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০১৬