ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

আরো ১০ জোড়া ট্রেন চালু দ্বিতীয় ধাপে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
  • ২৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বন্ধ থাকা আরও ১০ জোড়া কমিউটার, মেইল, এক্সপ্রেস এবং লোকাল যাত্রীবাহী ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।

আজ রবিবার সকাল থেকে দ্বিতীয় ধাপে দেশের ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন রুটে এসব কমিউটার, মেইল, এক্সপ্রেস এবং লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে।

আগামী ১৬ সেপ্টেম্বর তৃতীয় ধাপে নতুন করে চলাচলের জন্য নামবে আরও ১৮ জোড়া যাত্রীবাহী ট্রেন।

কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আজ থেকে যেসব ট্রেন চলাচল শুরু হয়েছে, সেগুলো হচ্ছে- চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে জালালাবাদ এক্সপ্রেস, ঢাকা-সিলেট-ঢাকা রুটে সুরমা মেইল, নোয়াখালীর-ঢাকা-নোয়াখালী রুটে ঢাকা/নোয়াখালী এক্সপ্রেস, চট্টগ্রাম-বঙ্গবন্ধু সেতু পূর্ব-চট্টগ্রাম রুটে ময়মনসিংহ এক্সপ্রেস, ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা রুটে ভাওয়াল এক্সপ্রেস, ময়মনসিংহ-বঙ্গবন্ধু সেতু পূর্ব-ময়মনসিংহ রুটে ধলেশ্বরী এক্সপ্রেস, চাঁদপুর-লাকসাম-চাঁদপুর রুটে চাঁদপুর কমিউটার, নোয়াখালী-লাকসাম-নোয়াখালীর রুটে নোয়াখালী কমিউটার।

এদিকে যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে কোচের ধারণক্ষমতার ৫০ শতাংশ টিকিট বিক্রি অব্যাহত রয়েছে। কমিউটার-মেইল-লোকাল এসব বেশিরভাগ ট্রেনের টিকিট কাউন্টারে দেয়া হচ্ছে। তবে আন্তঃনগর ট্রেনের ২৫ শতাংশ টিকিট স্টেশনের কাউন্টারে এবং ২৫ শতাংশ টিকিট অনলাইনে দেয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

আরো ১০ জোড়া ট্রেন চালু দ্বিতীয় ধাপে

আপডেট টাইম : ১২:১৪:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০