ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

আজ কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্তমান নিয়মে বিক্রি হওয়া ট্রেনের ৫০ শতাংশ আসনের অর্ধেক টিকিট পাওয়া যাবে কাউন্টারে। শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে এই ৫০ শতাংশ টিকিট কাউন্টারের মাধ্যমে বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। বাকি অর্ধেক ২৫ শতাংশ মোবাইল অ্যাপ, অনলাইন ও মোবাইলে ইস্যু করা যাবে।

গত সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিসি) মো. নাসির হাসান খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

করোনা পরিস্থিতির কারণে প্রায় সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর কাউন্টারে টিকিট বিক্রি শুরুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। কোন স্টেশনের অনুকূলে কোনও নির্দিষ্ট শ্রেণিতে বর্তমান নিয়মে বিক্রি করা মোট আসনের ৫০ শতাংশ টিকিটের সংখ্যা ছয়টির বেশি হলে কাউন্টার, অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে ইস্যু করা হবে। টিকিটের সংখ্যা ছয়টির কম হলে তা শুধু অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে ইস্যু করা হবে।

এক্ষেত্রে প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট থেকে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে সংরক্ষিত ২ শতাংশ আসন বাদ দিয়ে হিসাব করতে হবে। কাউন্টার ও অ্যাপ, অনলাইন ও মোবাইল কোটায় বিক্রি না হওয়া টিকিট যাত্রার ১২০ ঘণ্টা আগে যেকোনও মাধ্যম থেকে ইস্যু করা যাবে। সকাল ৮টা থেকে কাউন্টারের মাধ্যমে এবং বর্তমান নিয়ম অনুযায়ী সকাল ৬টা থেকে অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে টিকিট ইস্যু করা যাবে।

রেল বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, রেলযাত্রার ২ ঘণ্টা আগেও অনলাইনে টিকিট কাটা যাবে। সর্বাধিক ৩০ দিন আগে টিকিট কাটতে পারবেন যাত্রীরা। ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে পৌঁছতে হবে স্টেশনে। ট্রেনে চড়তে দেওয়ার আগে সমস্ত যাত্রীদের স্ক্রিনিং করা হবে। ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা ট্রেনে উঠতে পারবেন না। টিকিট নিশ্চিত থাকলেই কেবল ট্রেনে ওঠা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

আজ কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু

আপডেট টাইম : ১০:০৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০