ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান

প্রবাসীদের সুখবর দিলো সৌদি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
  • ৩০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাস মহামারির পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিতের কারণে বিভিন্ন দেশে আটকে থাকা প্রবাসীদের জন্য পুনঃপ্রবেশ ও ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার। সৌদি জাওয়াযাত কর্তৃপক্ষ সোমবার তাদের টুইটার একাউন্টে বিজ্ঞপ্তি দিয়ে কয়েকটি বিষয় জানিয়েছে।

১. মুয়াসসাসা এবং কোম্পানির যে সমস্ত কর্মীরা এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে দেশে যাওয়ার পর ইকামার মেয়াদ ১ আগস্ট ২০২০ থেকে ৩১ আগস্ট ২০২০ তারিখের মধ্যে শেষ হয়ে গিয়েছে তাদের ইকামার মেয়াদ শেষ হওয়ার দিন হতে পরবর্তী এক মাসের জন্য ইকামার মেয়াদ সয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বৃদ্ধি করে দেয়া হবে।

২. আমেল মানজিলি, সায়েক খাস জাতীয় পেশার কর্মীরা এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে দেশে যাওয়ার পর যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাদের ইকামার মেয়াদ এবং এক্সিট রি এন্ট্রি ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত সয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বৃদ্ধি করে দেয়া হবে।

৩. মুয়াসসাসা এবং কোম্পানির যে সমস্ত কর্মীরা এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে দেশে যাওয়ার পর ইকামার মেয়াদ আছে কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাদের এক্সিট রি এন্ট্রি ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত সয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই  বৃদ্ধি করে দেয়া হবে।

৪. যারা (সব ধরণের কর্মী) এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়েও ফ্লাইট না থাকায় ছুটিতে দেশে যেতে পারেননি এমনকি ভিসার মেয়াদও শেষ হয়ে গিয়েছে তাদের এক্সিট রি এন্ট্রি ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত সয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বৃদ্ধি করা হবে।

৫. যারা (সব ধরণের কর্মী) ফাইনাল এক্সিট ভিসা নিয়েও ফ্লাইট না থাকায় সৌদি আরব ত্যাগ করতে পারেননি এমনকি ভিসার মেয়াদও শেষ হয়ে গিয়েছে তাদের ফাইনাল এক্সিট ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত সয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বৃদ্ধি করে দেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি

প্রবাসীদের সুখবর দিলো সৌদি

আপডেট টাইম : ১১:১৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০