ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কাপ্তাইয়ে আউশ ধানের বাম্পার ফলন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
  • ৩০১ বার

হাওর বার্তা ডেস্কঃ রাঙামাটির কাপ্তাইয়ে আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, খরিপ-১ মৌসুমে কাপ্তাই উপজেলার ৪৪০ হেক্টর জমিতে স্থানীয় জাতের ধানের বাম্পার ফলন হয়েছে।

উপজেলা কৃষি অফিসার সামসুল আলম চৌধুরী জানান, ৪৪০ হেক্টর জুম ধান ছাড়াও এই মৌসুমে ২০ হেক্টর জমিতে ব্রি ধান ৪৮ ও ব্রিধান ৮২ সহ অন্যান্য জাতের ধানের ভালো ফলন হয়েছে।

তিনি আরও জানান, উফশী জাতের ধান হেক্টর প্রতি ২.৭৫ মেট্রিক টন ও জুম ধান হেক্টর প্রতি ১.৪০ মেট্রিক টন হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন ধান কাটা চলছে, পুরো সেপ্টেম্বর মাস জুড়ে ধান কাটা হবে।

কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের কৃষক মংহ্লাউ মারমা বলেন, ‘করোনার মধ‌্যে অনেক কষ্ট করে টাকা যোগাড় করে এক একর জমিতে উফশী জাতের ধানের চাষ করি। জমিতে ধান ভালো হয়েছে। কিছু দিনের মধ‌্যেই ধান কাটতে পারবো।’

কাপ্তাই ব্যঙছড়ির কৃষক সুইহ্লাচিং মারমা, রাইখালী ডংনালার কৃষক মারফত আলী, ওয়াগ্গার কৃষক ধনারাম তনচংগ্যার জানান, এখন ধান কাটা হচ্ছে। এবার ফলনও ভালো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কাপ্তাইয়ে আউশ ধানের বাম্পার ফলন

আপডেট টাইম : ১০:৩৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০