ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

জননিরাপত্তা বিঘ্নের আশঙ্কা থাকলে সমাবেশের অনুমতি নয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৫:১০ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০১৬
  • ৪৬০ বার

আগামী ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের দুই বছরপূর্তিকে কেন্দ্র করে একই স্থানে দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি সমাবেশে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলে কাউকেই অনুমতি দেয়া হবে না।

রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনো শন্তিপূর্ণ সমাবেশে পুলিশ অনুমতি দেবে। অশান্তির আশঙ্কা থাকলে অনুমতি দেয়া হবে না।

৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের দুই বছরপূর্তিকে কেন্দ্র করে একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি।

দিনটিকে ‘গণতন্ত্র হত্যা’ দিবস হিসেবে পালন করতে প্রথমে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ সারাদেশের জেলা সদরে সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি।

অন্যদিকে বিএনপির এই ঘোষনার পর, ‘গণতন্ত্র বিজয় দিবস’ হিসেবে পালন করতে একই দিন সোহরাওয়ার্দী উদ্যানসহ রাজধানীর ১৮টি পয়েন্টে পাল্টা সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।

৫ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে আবেদন করেছে বিএনপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

জননিরাপত্তা বিঘ্নের আশঙ্কা থাকলে সমাবেশের অনুমতি নয়

আপডেট টাইম : ১০:১৫:১০ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০১৬