ঢাকা ১১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার

আন্দোলন-নির্বাচন দুটিতেই পরাজিত বিএনপি : ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫০:৩০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
  • ৩০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটিতেই পরাজিত।

আজ সোমবার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুন্সিগঞ্জ সড়ক বিভাগের অধীনে নবনির্মিত পরিদর্শন বাংলো উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিবের ‘সরকারের জনসমর্থন নেই’-এমন মন্তব্যের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, জনসমর্থন আছে কি নেই তার মানদণ্ড কী? তিনি অভিন্ন মাপকাঠিতে কি জনসমর্থন মেপে দেখেছেন? নির্বাচন যদি মানদণ্ড হয় সেক্ষেত্রে সাম্প্রতিক নির্বাচনগুলোর দিকে তাকালে বিএনপির অবস্থান স্পষ্ট।

তিনি বলেন, যারা আন্দোলনে পরাজিত হয়, পরবর্তী নির্বাচনেও তারা পরাজিত হয়। বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটিতেই পরাজিত, তাই জনগণও তাদের প্রত্যাখ্যান করেছে। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে জনগণ যাদের বারবার প্রত্যাখ্যান করে তাদের মুখে এমন কথা শোভা পায় না।

উপনির্বাচনের বিষয়ে কাদের বলেন, জাতীয় সংসদের পাঁচটি আসনের উপনির্বাচনে একটি আসনের মনোনয়ন দেয়া হয়েছে, অন্য আসনগুলোতে তফসিল ঘোষণার পর প্রার্থী বাছাই বা চূড়ান্ত করতে দলীয় দলীর সভাপতির ওপর মনোনয়ন বোর্ড সর্বসম্মতিক্রমে দায়িত্ব অর্পণ করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা

আন্দোলন-নির্বাচন দুটিতেই পরাজিত বিএনপি : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০১:৫০:৩০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০