ঢাকা ১১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার

আজ আ.লীগের মনোনয়ন বোর্ডের সভা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকার দুটিসহ ৫টি উপ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন বোর্ডের সভা ডেকেছে আওয়ামী লীগ।

রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান রাইজিংবিডিকে জানান, সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনের জন্য গত ১৭ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ করে আওয়ামী লীগ। আসনগুলো হলো নওগাঁ-০৬, সিরাজগঞ্জ-০১, পাবনা-০৪, ঢাকা-০৫ ও ঢাকা-১৮।

পাঁচটি আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান মোট ১৪১ জন। এর মধ্যে ঢাকা-১৮ আসনেই মনোনয়নপ্রত্যাশী ৫৬ জন। ঢাকা-৫ আসনে মনোনয়নপ্রত্যাশী ২০ জন। পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র তুলেছেন মোট ২৮ জন। এ ছাড়া নওগাঁ-৬ আসন থেকে ৩৪ জন এবং সিরাজগঞ্জ-১ আসন থেকে ৩জন মনোনয়নপত্র কিনেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা

আজ আ.লীগের মনোনয়ন বোর্ডের সভা

আপডেট টাইম : ০৯:৪১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০