ঢাকা ১১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার

গ্রামে স্বাস্থ্যসেবা এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়নি : কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
  • ৩০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা এখনো কাঙ্খিত লক্ষ্যে পৌঁছেনি, তবে গ্রামের মানুষ যাতে উন্নত চিকিৎসা সেবা পায় সে ব্যাপারে নানা উদ্যোগ নিয়েছে সরকার- এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদফতরকে চিকিৎসা উপকরণ হস্তান্তর করেন ওবায়দুল কাদের।

এ সময় তিনি হাসপাতালে করোনা রোগীদের যাতে উপেক্ষা না করা হয় সে বিষয়ে বিশেষ নজর দিতে স্বাস্থ্যের ডিজিকে আহ্বান জানান। একই সাথে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার ফলাফল আরও দ্রুত গতিতে দেবার আহ্বান জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, করোনাকে ভয় পাইনি, ভয় পাবো না, আমরা একে পরাভূত করবো।

কাদের আরও বলেন, চিকিৎসা ক্ষেত্রে আমাদের বিদেশমুখীতা কমাতে হবে। তবে, এ কথা সত্য যে এখনো কোথাও কোথাও স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন রয়েছে। গ্রামাঞ্চলে এখনও স্বাস্থ্যসেবার মান কাঙ্খিত পর্যায়ে পৌঁছে নাই। শুধু রাজধানীকেন্দ্রিক নয়, চিকিৎসাসেবা তৃণমূলে পৌছানোর জন্য সরকার কাজ করছে। এখানে অনিয়ম দূর করতে নেয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা

গ্রামে স্বাস্থ্যসেবা এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়নি : কাদের

আপডেট টাইম : ০২:২৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০