ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

আমেরিকাকে পাল্টা হুমকি দিলেন ইরানের প্রেসিডেন্ট রুহানি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০১৬
  • ৬৫৮ বার

আমেরিকার নতুন হুমকির জবাবে পাল্টা হুমকি দিল ইরান। ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে তেহরানের ওপর নতুন মার্কন নিষেধাজ্ঞা আরোপের খবরে ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করার নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। এজন্য তিনি একটি ডিক্রি জারি করেছেন। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকানকে পাঠানো ওই ডিক্রিতে রুহানির নির্দেশে বলা হয়েছে, দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের উৎপাদন জোরদার করতে হবে। আমেরিকা অবৈধ ও শত্রুতামূলকভাবে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করছে। এ অবস্থায় সশস্ত্র বাহিনীর জন্য আরো গতি ও আন্তরিকতার সঙ্গে ক্ষেপণাস্ত্র উৎপাদন জোরদার করা জরুরি। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল খবর দিয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত থাকার দায়ে ইরান, সংযুক্ত আরব আমিরাত ও হংকংয়ের কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। এ খবর বের হওয়ার একদিন পর ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি নিজ দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করার নির্দেশ দিলেন। পরমাণু ইস্যুতে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া চূড়ান্ত সমঝোতার পর যখন তেহরানের ওপর থেকে অবৈধ পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রস্তুতি চলছে তখন আমেরিকা নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে বলে খবর বের হয়েছে। সূত্র: রেডিও তেহরান

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

আমেরিকাকে পাল্টা হুমকি দিলেন ইরানের প্রেসিডেন্ট রুহানি

আপডেট টাইম : ১২:৪৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০১৬