ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার মির্জা আব্বাসের সময়োপযোগী সতর্কবার্তা ‘আমলারা সবাই চোর’ কাণ্ডজ্ঞানহীন বক্তব্য কেন শাকিবের দুই স্ত্রী অপু-বুবলীকে নিয়ে যা বললেন নূতন ‘আলহামদুলিল্লাহ’—বার্সায় যোগ দিয়ে শুকরিয়া আদায় হামজার মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে সৌরবিদ্যুতে ঋণ দিতে ৩ প্রতিষ্ঠানকে দেড় হাজার কোটি টাকা দিচ্ছে সরকার ‘ইনশা আল্লাহ’ বলায় পশ্চিমবঙ্গে আইপিএস কর্মকর্তা বদলি, বিতর্ক সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

পোশাক খাতকে অস্থিতিশীল করতে অবৈধ অবস্থান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০১৫
  • ৬৩৬ বার

গাজীপুরে আটক পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইনটেলিজেন্সের (আইএসআই) সক্রিয় সদস্য খালেদ মেহমুদ (৫০) পোশাক খাতকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করে আসছিলেন বলে দাবি করেছে পুলিশ।

গাজীপুর জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এসপি মো. হারুন অর রশিদ এ দাবি করেছেন।

জেলার শ্রীপুর উপজেলার ভাংনাহাটির ইউনিলায়েন্স টেক্সটাইল কারখানা থেকে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আইএসআই সদস্য সন্দেহে খালেদ মেহমুদকে আটক করে। তিনি ওই কারখানাটিতে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতেন।

মো. হারুন অর রশিদ বলেন, ‘খালেদ মেহমুদ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসের সক্রিয় কর্মী। তিনি পাকিস্তানের আইএসই ও বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। সেখান থেকে এসে ২০১৪ সাল থেকে পরিচয় গোপন করে শ্রীপুরের ইউনিলায়েন্স টেক্সটাইল কারখানায় ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি শুরু করেন।’

তিনি বলেন, ‘খালেদ মেহমুদ এমপ্লয়ী ভিসায় বাংলাদেশে আসেন। তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তিনি পোশাক খাতকে অস্থিতিশীল করাসহ সরকারবিরোধী কাজের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।’

পুলিশ সুপার আরও বলেন, ‘আটক খালেদ মেহমুদ পাকিস্তানের ফয়সালাবাদের ২৬০/বি মিল্লাত টাউনের মো. আরশাদের ছেলে।’

মো. হারুন অর রশিদ বলেন, ‘পাকিস্তানী বিমানবাহিনীতে কর্মরত থেকে এর সদস্য হিসেবে আইএসআইয়ের হয়ে কাজ করছেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তিনি গুরুত্বপূর্ণ বেইজ স্থাপনা ও রাডার টেকনোলজির উপর উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন।’

তিনি বলেন, ‘খালেদ মেহমুদ আইএসআইয়ের এজেন্ট হিসেবে জাতীয়তাবাদী শ্রমিক নেতাদের পৃষ্ঠপোষকতায় তৈরি পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টি ও স্বর্ণ চোরাচালানসহ বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত।’

পুলিশ সুপার মো. হারুন অর রশিদ বলেন, ‘তাকে আরও কারা সহযোগিতা করেছে এবং ভিসার মেয়াদ বাড়ানোর চেষ্টা করেছে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে এ সব বিষয়ে তথ্য বেরিয়ে আসবে।’

খালেদ মেহমুদের বিরুদ্ধে মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী

পোশাক খাতকে অস্থিতিশীল করতে অবৈধ অবস্থান

আপডেট টাইম : ০৪:০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০১৫