ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০১৫
  • ৫১৪ বার
দীর্ঘ আলোচনা-পর্যালোচনা শেষে এক প্রজ্ঞাপণের মাধ্যমে আনসারুল্লাহ বাংলা টিমকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ কে এম মফিজুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোমবার বিকেল ৫টায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে, ২০০৫ সালে হরকাতুল জিহাদ আল ইসলাম, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি বি) ও শাহাদাত আল হিকমাতকে নিষিদ্ধ করা হয়েছিল। এরপর ২০০৯ সালে হিযবুত তাহ্‌রীরকে নিষিদ্ধ করা হয়।
আনসারুল্লাহ বাংলা টিম প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, আনসারুল্লাহ বাংলা টিম জেএমবি ও হরকাতুল জিহাদের চেয়েও বড় সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। তারা আল-কায়েদার মতাদর্শ অনুসরণ করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে পুলিশ সদর দফতর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে সন্ত্রাসবিরোধী আইনের ১৮ ধারা অনুযায়ী আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করার অনুরোধ জানানো হয়। এরপর মন্ত্রণালয় সংগঠনটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপণ

আপডেট টাইম : ০৪:০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০১৫