ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শেখ কামাল ছিলেন দূরদর্শী ও গভীর চিন্তাবোধের অধিকারী: কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
  • ২৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ কামাল ছিলেন দূরদর্শী ও গভীর চিন্তাবোধের অধিকারী এবং নির্লোভ, নির্মোহ; যিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেও ছিলেন অতি সাধারণ।

আজ (বুধবার) সকালে শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রথমে আবাহনী ক্লাব ও পরে বনানী কবরস্থানে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর বাসভবন থেকে ব্রিফিংকালে তিনি একথা বলেন।ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক সংস্কৃতি হলো আদর্শবাদী রাজনীতি মজবুত করার নিখাঁদ বুনিয়াদ। তাই শেখ কামাল রাজনীতির সংস্কৃতিকে টেকসই করার জন্য সংস্কৃতির রাজনীতির উপর গুরুত্বারোপ করেছিলেন। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উৎকর্ষ সাধনে ক্রীড়া ও সংস্কৃতির নিগূঢ় শক্তিতে বলীয়ান হতে পারলে সবকিছুই কল্যাণমুখী হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ বোধ শেখ কামালের মধ্যে প্রবলভাবে জেগে উঠেছিল। শেখ কামাল উপমহাদেশের অন্যতম সফল ক্রীড়া সংগঠক ছিলেন। তিনি আধুনিক ফুটবল ও ক্রিকেটের প্রবর্তক ছিলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসময় এসএসএফের সাবেক কর্মকর্তা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনা ইবনে রশীদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যকে উদঘাটন করারও আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

শেখ কামাল ছিলেন দূরদর্শী ও গভীর চিন্তাবোধের অধিকারী: কাদের

আপডেট টাইম : ১২:২৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০