ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ছোট ভাইয়ের মৃত্যুতে শোক জানানো ব্যক্তিদের প্রতি রাষ্ট্রপতির কৃতজ্ঞতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
  • ৩২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর ছোট ভাই আবদুল হাইের মৃত্যুতে দেশ ও দেশের বাইরে যেসব ব্যক্তি শোক ও সমবেদনা জানিয়েছেন তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সুধীজনসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ যাঁরা শোকের সময় পাশে থেকে সহানুভূতি ও সহমর্মিতা জানিয়েছেন তাঁদের প্রতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

বর্ষার এ মৌসুমে বৈরী আবহাওয়া উপেক্ষা করে দূর-দূরান্ত থেকে অনেক কষ্ট স্বীকার করে মিঠামইন সদরে মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ মাঠে আবদুল হাই এর নামাজে জানাযায় যাঁরা অংশগ্রহণ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা জানিয়েছেন তাঁদের প্রতিও রাষ্ট্রপতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

রাষ্ট্রপতি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন, সশস্ত্র বাহিনী, পিজিআর, এসএসএফ, পুলিশ বাহিনীর সদস্যসহ বিভিন্ন বাহিনী ও সংস্থার সদস্য, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, এলাকার সর্বস্তরের জনগণ যাঁরা নানা প্রতিকূলতা সত্বেও নিজ নিজ অবস্থান থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন তাঁদের প্রতিও গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, শোকের এ সময়ে শুভানুধ্যায়ীদের সহানুভূতি ও সহমর্মিতা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের মনে সাহস যোগাবে এবং ভবিষ্যত চলার পথ সুগম করবে। রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাতের জন্য সকলের দোয়া কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ছোট ভাইয়ের মৃত্যুতে শোক জানানো ব্যক্তিদের প্রতি রাষ্ট্রপতির কৃতজ্ঞতা

আপডেট টাইম : ০৩:৩৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০