ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আরও বাড়ছে মেট্রোরেলের সময় বিশ্বনেতারা আসলে কতটা ঘুমান মাসের শুরুতেই বেতনের টাকা শেষ? জেনে নিন সঞ্চয়ের উপায় ১০০ কোটির মাইলফলক স্পর্শ করলো গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘জেমিনি’ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে মার্কিন বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত

এসএমই ঋণের জন্য এক পাতার আবেদন ফরম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
  • ২৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ঋণ নীতিমালায় ছাড় দেওয়ার পর এখন কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই)খাতের উদ্যোক্তারা যাতে সহজে ঋণ আবেদন করতে পারে, তার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসাবে সিএমএসএমই ঋণ নিতে এক পাতার একটি আবেদন ফরম প্রস্তুত করেছে বাংলাদেশ ব্যাংক।

গ্রাহকেরা যাতে এই ফরমের মাধ্যমে আবেদন করতে পারে, এ জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে। পাশাপাশি প্রতিটি শাখার এসএমই হেল্প ডেস্কের পাশে দৃশ্যমান স্থানে এই আবেদন ফরম প্রদর্শন করতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে সঙ্গে নতুন আবেদন ফরমটি যুক্ত করে দেওয়া হয়েছে।

এর ফলে সিএমএসএমই ঋণ পেতে এখন সর্বোচ্চ ২২ ধরনের তথ্য প্রয়োজন হবে। তবে গ্রাহক ভেদে এর কমও হতে পারে। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের নাম, ট্রেড লাইসেন্স, মূলধনের পরিমাণ, কর শনাক্তকরণ নম্বর, ব্যাংকের নাম ও হিসাব নম্বর, বার্ষিক বিক্রয়, আয় ও ব্যয়, স্থায়ী সম্পদ, কর্মী সংখ্যা, মজুত পণ্যের মূল্য, আবেদনকারী প্রতিষ্ঠানের ঋণের পরিমাণ। এ ছাড়া আবেদনকারীর নাম, পরিচয়পত্র নম্বর, প্রশিক্ষণ, কর শনাক্তকরণ নম্বর, জামানতের পরিমাণ, জামিনদারের নাম, পরিচয়পত্র নম্বর, পেশা, কর শনাক্তকরণ নম্বর, আবেদনকারীর সঙ্গে সম্পর্ক তথ্য জমা দিতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আরও বাড়ছে মেট্রোরেলের সময়

এসএমই ঋণের জন্য এক পাতার আবেদন ফরম

আপডেট টাইম : ০৭:৫৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০