ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ভারতের বর্ষসেরা ব্যক্তিত্ব গরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০১৫
  • ৫১৬ বার

ভারতে ইয়াহু’র ‘পার্সোনালটি অব দ্য ইয়ার-২০১৫’ বা বছরের সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছে ‘গরু’। চলতি বছর অনলাইনে ভারতীয়দের মধ্যে গরু নিয়েই সর্বাধিক আলোচনার পরিপ্রেক্ষিতে জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহু মঙ্গলবার এটি ঘোষণা করে। খবর প্রেস টিভি।

এক বিবৃতিতে ইয়াহুর ভারত কার্যালয় জানিয়েছে, সবাইকে হটিয়ে চলতি বছরের সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছে গরু। এর যাত্রা শুরু হয়েছিল মহারাষ্ট্র সরকারের গরুর মাংস নিষিদ্ধের মধ্য দিয়ে। এই নিয়ে মাঠ থেকে শুরু করে অনলাইনেও বেশ আলোচনা হয়। দেশজুড়ে দেখা দেয় ‘গরুর মাংস বিতর্ক’।

বিবৃতিতে আরো বলা হয়, ভারতে গরুর জবাই, মাংস খাওয়া বা রাখার অপরাধে মানুষ হত্যার মতো ঘটনাও ঘটেছে। দেশজুড়ে অসহিষ্ণুতার একটি প্রতীক হয়ে দেখা দেয় ‘গরু’। দেশের রাজনীতিই হয়ে ওঠে ‘গরু’কেন্দ্রিক।

পুরো বছরের ঘটনা ফিরে দেখার একটি আয়োজন হলো ইয়াহুর সেরা ব্যক্তিত্ব নির্বাচন। এই আয়োজনের মধ্য দিয়ে পুরো বছরের উল্লেখযোগ্য ঘটনাগুলো আবার স্মরণ করা হয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় বা ব্যক্তির জন্য পদক ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

ভারতের বর্ষসেরা ব্যক্তিত্ব গরু

আপডেট টাইম : ১২:১৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০১৫