ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

আইএসের প্রমাণ থাকলে তথ্য দিক ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০১৫
  • ৬২৬ বার

মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামিক স্টেট (আইএস) বাংলাদেশে তাদের অবস্থান জোরদার করার চেষ্টা করছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের এই বক্তব্যকে নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আবারও দাবি করেছেন, বাংলাদেশে আইএস বা আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠনের অস্তিত্ব নেই। এর প্রমাণ থাকলে ভারত তার তথ্য দিয়ে সহযোগিতা করুক।

আজ মঙ্গলবার গণমাধ্যমকে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং গত শনিবার বলেন, আইএস ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ও আফগানিস্তানে অবস্থান জোরদারের তৎপরতা চালাচ্ছে।

দেশে যেসব ঘটনা ঘটে, তা জেএমবি বা জঙ্গি সংগঠনগুলোরই করা দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি দেশে সংঘটিত হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, তারা এ দেশেরই লোক।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশে আইএসের কোনো তৎপরতা আছে কি না, তার কোনো প্রমাণ আমাদের কাছে নেই। ভারতের কাছে যদি এমন প্রমাণ থাকে, তাহলে আমরা আশা করব তারা এ-সংক্রান্ত তথ্য দিয়ে বাংলাদেশকে সহায়তা করবে।”

আসাদুজ্জামান খান বলেন, দেশীয় মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ অথবা বিদেশি চক্রান্ত বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে। বাংলাদেশে কোনো আইএস নেই। তবে আইএসের মতো পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছে কেউ কেউ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

আইএসের প্রমাণ থাকলে তথ্য দিক ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১২:০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০১৫