ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

চলমান শুদ্ধি অভিযানকে নাটক বলে পরিহাস করা মানায় না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা দুর্নীতিতে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল তাদের মুখে বর্তমান সরকারের চলমান শুদ্ধি অভিযানকে নাটক বলে পরিহাস করা মানায় না। তিনি বলেন, শুরু থেকেই একটি মহল সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করাকেই দেশ ও জনগণের প্রতি তাদের দায়িত্ব পালনের ব্রত বলে মনে করেন। গতকাল সংসদ ভবন এলাকায় অবস্থিত তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, তারা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের চলমান অভিযানকে সমর্থন ও সহযোগিতা না দিয়ে বরং অন্ধ সমালোচনা করে চলেছেন। সরকার অনিয়মকারীদের পৃষ্ঠপোষকতা করছে এমন অভিযোগ প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি’র আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল, ছিল দুর্নীতিবাজদের অভয়ারণ্য। তিনি বলেন, এদেশের রাজনীতিতে সততার প্রতীক বঙ্গবন্ধুর পরিবার, তাই সরকার ও শেখ হাসিনার অর্জন গুটিকয়েক ব্যক্তির লোভের কাছে প্রশ্নবিদ্ধ হতে পারে না। করোনার এই সংকটে হাসপাতালগুলোর পরিবেশ তৈরি করে রোগীদের আস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। করোনা সংক্রমণের লাগাম টেনে না ধরতে পারলে সংক্রমণ উচ্চ মাত্রায় পৌঁছে যাবে বিশেষজ্ঞদের এমন আভাস প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আসন্ন ঈদে জনসমাগম যেকোনো মূল্যে এড়িয়ে চলতে হবে।

সরকার গণপরিবহন চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে ঈদ যাত্রায় সকলকে নিজের সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পশুর হাট-লঞ্চ-বাস-ট্রেন স্টেশন-ফেরিঘাট-শপিংমলসহ বিভিন্ন জায়গায় সামাজিক দূরত্ব মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করতে হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মাস্ক পরিধান অবশ্যই করতে হবে। করোনার সংক্রমণ রোধ ও চিকিৎসা অব্যাহত রাখতে আক্রান্তদের পাশে থেকে যারা দিনরাত সেবা দিয়ে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার শান্তি কামনা করে ওবায়দুল কাদের বলেন, যারা সম্মুখসারিতে কাজ করছেন জাতির পক্ষ থেকে তাদের কৃতজ্ঞতা জানাই। দেশ ও জাতি আপনাদের এ ত্যাগ চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে, আপনারা অন্যদের বেঁচে থাকার প্রেরণা। দেশের বিভিন্ন জেলায় বন্যা ক্রমশ ছড়িয়ে পড়ছে, তাই অসহায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

চলমান শুদ্ধি অভিযানকে নাটক বলে পরিহাস করা মানায় না

আপডেট টাইম : ১১:০৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০