ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী পুলিশের কেউ ফ্যাসিবাদের সাথে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সিটি থেকে ইউনাইটেডে করিম কাসিম নিউইয়র্কে ৪ দিনে ৩০ কর্মসূচি, ১১ দেশের নেতার সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর: মাহদী আমিন নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফর সার্থক সাফল্যের মাইলফলক টিকাদানে গাফিলতির কারণে হামে শিশুদের প্রাণহানি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না

আন্দোলন থেকে সরে আসলেন খালেদা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০১৫
  • ৪৫৫ বার

আন্দোলন থেকে সরে আসলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেছেন, আন্দোলন নয়, নির্বাচনের মাধ্যমেই ক্ষমতাসীন আওয়ামী লীগকে ঘায়েল করতে হবে। রোববার রাতে বড়দিন ও নতুন বছরের আগমন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বিনিময়কালে এ কথা বলেন তিনি। এসময় তিনি পৌর নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান। খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের মধ্যে বিভেদ তৈরি করে রেখেছে। বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানসিকভাবে অসুস্থ বলে উল্লেখ করেন। খালেদা জিয়া বলেন, মানসিক রোগীর অবস্থান গণভবনে হতে পারে না। তার অবস্থান পাবনার পাগলা গারদে। সুস্থ হয়ে তিনি রাজনীতিতে ফিরে আসুন। তিনি বলেন, বিচার বিভাগে ন্যায় বিচার পাওয়া যায় না। আওয়ামী লীগ খুন করলেও জামিন পায়। আজ দেশে গণতন্ত্র নেই। আওয়ামী লীগ বলে কোনো দল নেই। খালেদা জিয়া বলেন, প্রশাসন কাজ করতে পারছে না। আওয়ামী লীগ ধর্মীয় বিভেদ সৃষ্টি করেছে। বিএনপি ধর্মীয় বিভেদ সৃষ্টি করে না। এ সময় তিনি জালেম সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে খ্রিস্টান সম্প্রদায়কে যিশু খ্রিস্টের কাছে প্রার্থনা করার আহ্বান জানান। মতবিনিময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ধর্মবিষয় সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আলবার্ট পি কস্টা প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায়

আন্দোলন থেকে সরে আসলেন খালেদা

আপডেট টাইম : ১১:৫৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০১৫