ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

সরকার মনে করে, এ দেশ তাদের একার সম্পত্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০১৫
  • ৪১০ বার

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দলীয় প্রতীকে পৌর নির্বাচন ক্ষমতাসীন সরকারের একটি নতুন ষড়যন্ত্র। এ সরকার মনে করে, এ দেশ তাদের একার সম্পত্তি। এ দেশ সবার। রোববার বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে জেলা জাতীয় পার্টির (জাপা) সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিএনপির সমালোচনা করে জাপা চেয়ারম্যান বলেন, বিএনপি ধ্বংসাত্মক কার্যকলাপের মাধ্যমে রাতারাতি ক্ষমতায় যেতে চায়। তাদের সেই স্বপ্ন পূরণ হওয়ার নয়। কক্সবাজার জেলা জাপার আহ্বায়ক ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ তারেকের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহামুদ, জাপা যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া, কক্সবাজার নারী আসনের সংসদ সদস্য খোরশেদ আরা হক, জেলা জাপার সাবেক সভাপতি কবির আহমদ সওদাগর ও কেন্দ্রীয় সদস্য মফিজুর রহমান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

সরকার মনে করে, এ দেশ তাদের একার সম্পত্তি

আপডেট টাইম : ১১:৪৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০১৫