ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’র নায়িকা পরী মনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ মোহাম্মদ নাজিম উদ্দিনের থ্রিলার ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ উপন্যাসটি পাঠকদের খুবই প্রিয়। এ নিয়ে গত বছর ভারত থেকে ওয়েব সিরিজ নির্মাণের কথা শোনা গিয়েছিল। তারপর আর কোনো খবর পাওয়া যায়নি।

এবার পরিস্থিতি বদলেছে। নামি নির্মাতা সৃজিত মুখার্জি নামছেন মাঠে। উপন্যাসের রহস্যময় চরিত্র মুসকান জুবেরিকে হইচই প্ল্যাটফর্মে আনতে চলেছেন তিনি।

আনন্দবাজার পত্রিকা জানায়, সৃজিত অনেক দিন ধরেই এই বইটি নিয়ে কাজ করার কথা ভাবছেন। গত বছর বাংলাদেশে বৈঠক করে গেলেও বিষয়টি বাস্তবায়িত হয়নি।

এই সিরিজে ঢাকা-কলকাতার অভিনেতারাই থাকবেন। মুখ্য ভূমিকায় আছেন পরী মনি, কাহিনির মুশকান জুবেরীর চরিত্রটা তিনিই করছেন। অন্যান্য চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও টলিউডের অনির্বাণ ভট্টাচার্য।

এর আগে মুশকান জুবেরীর চরিত্রের জন্য জয়া আহসানের নাম ভাবা হয়েছিল। উপন্যাসের লেখকের কাছ থেকে সৃজিত পরামর্শ চাইলে তিনিও জয়াকে নেওয়ার কথাই বলেন। তবে বিশেষ কারণে পরী মনিকে নেওয়া হবে ঠিক হয়েছে। আপাতত সৃজিতের ‘ফেলুদা ফেরত’ সিরিজের পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এর পর মুসকান জুবেরিকে নিয়ে ব্যস্ত হবেন।

এ দিকে মুক্তির অপেক্ষায় আছে পরী মনি অভিনীত ‘বিশ্বসুন্দরী’। নির্মাণাধীন আছে সরকারি অনুদানের দুই ছবি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ও ‘১৯৭১: সেই সব সময়’। আর দেখা যাবে ‘পাফ ড্যাডি’ নামের ওয়েব সিরিজে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’র নায়িকা পরী মনি

আপডেট টাইম : ১০:০৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০