ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

২৮ জুলাই পর্যন্ত চেম্বার কোর্টে নতুন সময়ে ভার্চুয়াল শুনানি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
  • ৩০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানি নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। যেখানে ২৮ জুলাই পর্যন্ত চেম্বার কোর্টের সময়সূচি উল্লেখ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবং শারীরিক উপস্থিতি ছাড়া পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য প্রধান বিচারপতির অনুমোদনক্রমে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানকে মনোনয়নপূর্বক গত ৩১ মের ৫৭৬/২০২০ এসসি (এডি) স্মারকমূলে ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রচার করা হয়।’

বিচারপতি মো. নূরুজ্জামান আগামী ৭, ১৪ ও ২৮ জুলাই বেলা সাড়ে ১১টা থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

২৮ জুলাই পর্যন্ত চেম্বার কোর্টে নতুন সময়ে ভার্চুয়াল শুনানি

আপডেট টাইম : ১১:০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০