ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ইয়েমেনে অস্ত্রবিরতি শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫
  • ৫০৪ বার

ইয়েমেনে সোমবার মধ্যরাত থেকে সাতদিনেরর অস্ত্রবিরতি শুরু হতে যাচ্ছে। সুইজারল্যান্ডে জাতিসংঘের মধ্যস্থতায় বিদ্রোহী দলগুলোর সঙ্গে শান্তি আলোচনার একদিন আগে এটি কার্যকর হতে যাচ্ছে। খবর আলজাজিরার।

ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আবদেল মালেক আল মেখলাফি সোমবার সন্ধ্যায় এ আলোচনায় প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এদিকে ইয়েমেনের জাতিসংঘ দূত ইসমাইল উলদ চিখ আহমেদের সমঝোতার ভিত্তিতে এই অস্ত্রবিরতি শুরু হবে। তবে এর আগে গত জুন মাসে একটি শান্তি আলোচনার উদ্যোগ নেয়া হলে শেষ পর্যন্ত তা ভেস্তে যায়।

হুথি বিদ্রোহীদের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম জানান, হাদির সমর্থক বাহিনী যদি আক্রমণ বন্ধ করে তবেই তারা অস্ত্র সমর্পণ করবে। ইয়েমেনের সাবেক শাসক আলি আব্দুল্লাহ সালেহ অনুসারী এই হুথি বিদ্রোহীরা। এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট এ অস্ত্রবিরতির বিষয়ে এখনো কিছু বলেনি। গত মার্চ থেকে তারা হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ইয়েমেনে বিমান হামলা শুরু করেছে।

জাতিসংঘের এক পরিসংখ্যানে বলা হয়েছে, হুথি বিদ্রোহীদের আন্দোলনের মুখে পালিয়ে থাকা ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতায় বসাতে গত মার্চ থেকে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। সৌদি জোটের বিমান হামলা এখন পর্যন্ত ৬৩৪ শিশুসহ অন্তত ৬ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

ইয়েমেনে অস্ত্রবিরতি শুরু

আপডেট টাইম : ১২:৫২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫