ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিশেষ অনুদান পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
  • ২৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ মহামারি করোনা পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের বিশেষ অনুদান হিসেবে ১০ কোটি টাকা মঞ্জুরি দেয়া হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয় এই অনুদানের আদেশ জারি করে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, এই অনুদান থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের জন্য ছয় কোটি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের জন্য ৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি এই টাকা শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে দেয়া হবে।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, চলতি অর্থবছরে সংশোধিত বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের জন্য ছয় কোটি টাকা আর্থিক অনুদান মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মঞ্জুর দেয়া হলো। একইভাবে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের জন্য চার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। এই অনুদান থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) ৩০০ শিক্ষককে ২০ হাজার করে অর্থ বরাদ্দ দেয়া হয়।

ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির ৩ হাজার ১৫১ জন শিক্ষার্থীকে ৫ হাজার করে, নবম ও দশম শ্রেণির ২ হাজার ২৫০ জন শিক্ষার্থীকে ৫ হাজার করে, একাদশ ও দ্বাদশ শ্রেণির এক হাজার ৫০০ শিক্ষার্থীকে ৬ হাজার করে, স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির  এক  হাজার ২৮৫ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়।

এছাড়া কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০০ শিক্ষককে ১০ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়। আর কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের ৫ হাজার ৯৯১ জন ছাত্র-ছাত্রীকে ৩ থেকে ৭ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিশেষ অনুদান পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা

আপডেট টাইম : ১০:৩০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০