ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নারীবান্ধব বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মের বার্ষিক সভায় জুবাইদা রহমান ১৭২ বিলিয়ন ডলারের সবুজ বিনিয়োগ : বাংলাদেশের বড় সুযোগ কফি শুধু ঘুম তাড়ায়? দীর্ঘমেয়াদি স্বাস্থ্য নিয়ে যা বলছে গবেষণা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীতে লাগাম ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীনকে জিজ্ঞাসাবাদ করা উচিত সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের সময়সীমা বেঁধে দিলো সরকার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি এমবাপ্পে নাকি ইয়ামাল, ব্যালন ডি’অর নিয়ে স্যামুয়েল ইতোর বাজি

সাকিবদের হারিয়ে ফাইনালে মাশরাফিরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫
  • ৩৪৩ বার

প্রথম কোয়ালিফাইয়ারে রংপুর রাইডার্সকে ৭২ রানে হারিয়ে ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস হেরে ব্যাটিংয়ে নামা কুমিল্লার ১৬৩ রানের বিশাল সংগ্রহের জবাবে আজ ৯১ রানেই গুটিয়ে যায় রংপুর। দুর্দান্ত ব্যাটিংয়ের পর বল হাতে জাইদি ৪ উইকেট নিয়ে রংপুরকে আজ শতকই পার করতে দেননি। বিপিএলের ‘আবিষ্কার’ আবু হায়দারও নিয়েছেন চারটি উইকেট।

আজ শনিবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দারুণ সূচনা করে কুমিল্লা। ইমরুল কায়েস ও লিটন দাস মিলে ১১ ওভারের উদ্বোধনী জুটিতেই কুমিল্লাকে এনে দেন ৭৯ রান। টি-২০ সুলভ না হলেও ৩৭ বলে ২৮ রান করে আজ কায়েসকে যোগ্য সঙ্গই দিয়েছেন লিটন। অপরপ্রান্তে কায়েস অবশ্য টি-২০ মেজাজেই ছিলেন। ৭ চার ও ২ ছক্কায় ৪৮ বলে ৬৭ রানের এক ইনিংস খেলেন জাতীয় দলের ওই ওপেনার।

সেই ভিতের ওপর দাঁড়িয়ে পরে রানের পাহাড়ে চড়ার লক্ষ্যে আজ ওয়ানডাউনে মাঠে নামেন অধিনায়ক মাশরাফি। তবে ১ রান করে পেরেরা বলে সাকিবের তালুবন্দী হওয়ায় সেই আশা অবশ্য পূর্ণ হয়নি নড়াইল এক্সপ্রেসের। মাশরাফি আউটের পর নামা আন্দ্রে রাসেলও (০৩) বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। তবে এর আগেই স্কোরবোর্ডে দলের পাশে তিন অঙ্ক বসাতে বাধ্য করেন কায়েস। ১৫ ওভার ২ বলের সময় ১০৭ রানের মাথায় কায়েস ফিরে গেলে ‘দায়িত্ব নিয়ে নেন’ আসহার জাইদি। ১৫ বলে ৪০ রান করে অপরাজিত জাইদি এদিন ব্যাট হাতে ঝড় তোলেন। শেষ পর্যন্তদ ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রানে গিয়ে থামে কুমিল্লার রানের চাকা।

মধ্যখানে অবশ্য রংপুরের শ্রীলংকান অলরাউন্ডার থিসারা পেরেরা ২৬ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নেন।

১৬৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সৌম্য সরকার ও লেন্ডল সিমন্স মিলে প্রথম ৪ ওভার ৩ বলে ৩৬ রান তোলেন। আবু হায়দারের করা ইনিংসের পঞ্চম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে আউট হন সৌম্য ও সিমন্স। ৪৫ রানের মাথায় পাকিস্তানি অলরাউন্ডার আসহার জাইদির পরপর দুই বলে মোহাম্মদ মিথুন ও সাকিব আল হাসান আউট হলে চাপে পড়ে যায় রংপুর। সেই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি রংপুর রাইডার্স।

নিয়মিত উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৯১ রানেই গুটিয়ে যায় সাকিবের দল। সমান সংখ্যক (৪টি) উইকেট পেলেও জাইদি ৪ ওভারে দিয়েছেন ১১ রান আর আবু হায়দার ৩ ওভারে ১৯ রান। মাশরাফি ও আর রাসেল নিয়েছেন বাকী দুটি উইকেট। ব্যাটে-বলে পারফর্ম করে ম্যান অব দ্য ম্যাচ হন আসহার জাইদি।

এই জয়ের ফলে সরাসরি ফাইনালে পৌঁছে গেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অপরদিকে পাইনালের টিকিট পাওয়ার জন্য আরেক ম্যাচ সুযোগ পাবে রংপুর রাইডার্স। সূত্র: ক্রিকইনফো

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নারীবান্ধব বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মের বার্ষিক সভায় জুবাইদা রহমান

সাকিবদের হারিয়ে ফাইনালে মাশরাফিরা

আপডেট টাইম : ১২:২৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫