ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইতালিতে করোনাভাইরাসে আড়াই মিনিটে একজন মারা যাচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪৩:০১ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
  • ৩১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। নতুন করে গত ২৪ ঘণ্টায় ৬২৭ জনের মৃত্যু হয়েছে। গড়ে আড়াই মিনিটে সেখানে একজনের মৃত্যু হচ্ছে।

এরই মধ্যে দেশটিতে ওষুধ সঙ্কট এবং মেডিকেলের সরঞ্জামাদির স্বল্পতা দেখা দিয়েছে। নতুন করে করোনা আক্রান্তের সংখ্যাও বেড়েই চলেছে।

গত বৃহস্পতিবার দেশটিতে রেকর্ড সংখ্যক মৃত্যুর পরদিনই ৬২৭ জন জন মারা গেল। এতে করে ইতালিতে মোট মৃতের সংখ্যা চার হাজার ৩২ জনে ঠেকেছে। এদিকে সবমিলিয়ে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৩৫ হাজার ছাড়িয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এরই মধ্যে ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুসারে, বিশ্বের একশ ৬৬টি দেশে দুই লাখ ৬০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। তার মধ্যে ৮৭ হাজার মানুষ সুস্থ হয়ে গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইতালিতে করোনাভাইরাসে আড়াই মিনিটে একজন মারা যাচ্ছে

আপডেট টাইম : ০১:৪৩:০১ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০