ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনের ওসি মনোয়ারের সাফল্যের দীপ্তিতে আক্ষেপের ছায়া ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার মির্জা আব্বাসের সময়োপযোগী সতর্কবার্তা ‘আমলারা সবাই চোর’ কাণ্ডজ্ঞানহীন বক্তব্য কেন শাকিবের দুই স্ত্রী অপু-বুবলীকে নিয়ে যা বললেন নূতন ‘আলহামদুলিল্লাহ’—বার্সায় যোগ দিয়ে শুকরিয়া আদায় হামজার মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে সৌরবিদ্যুতে ঋণ দিতে ৩ প্রতিষ্ঠানকে দেড় হাজার কোটি টাকা দিচ্ছে সরকার ‘ইনশা আল্লাহ’ বলায় পশ্চিমবঙ্গে আইপিএস কর্মকর্তা বদলি, বিতর্ক

তিনি কখনো রাষ্ট্রপতির ছেলে, কখনো মন্ত্রীর পিএস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫
  • ৪০৯ বার

প্রতারণা কত প্রকার তার সবই জানা মশিউর রহমান মুন্নার (৩৫)। গ্রামের বাড়ি কিশোরগঞ্জের নিকলীতে। পড়াশোনা বেশিদূর এগুতে পারেননি। পড়াশোনার দৌড় এসএসসি পর্যন্ত। ১৫ বছর ধরে নানাভাবে প্রতারণা করে আসছিলেন তিনি। কখনো পরিচয় দেন রাষ্ট্রপতির ছেলে আবার কখনো মন্ত্রীদের পিএস। কারো কাছে পরিচয় দেন মাফিয়া ডন আজিজ মোহাম্মদ ভাইয়ের ব্যবসায়িক পার্টনার। বাদ রাখেননি পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে ম্যাজিস্ট্রেটদের সঙ্গে প্রতারণা। সম্প্রতি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) শেখ হাফিজুর রহমানের কাছে রাষ্ট্রপতির ছেলে পরিচয় দিয়ে প্রতারণা করেন মশিউর। বিষয়টি জানার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শুক্রবার রাজধানীর বংশাল এলাকা থেকে মশিউরকে গ্রেফতার করে। শনিবার জিজ্ঞাসাবাদের জন্য তাকে পাঁচদিনের রিমান্ডে নেয়া হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুুলিশ কমিশনার মাহমুদা আফরোজ লাকি গণমাধ্যমকে জানান, গাড়ি-সংক্রান্ত একটি মামলায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে রাষ্ট্রপতির ছেলে পরিচয় দিয়ে ফোনে তদবির করেন প্রতারক মশিউর। তিনি জানান, এর আগে রাজধানীর একাধিক থানার ওসিকে ফোন করে মন্ত্রীদের পিএস পরিচয়ে তদবির করেছেন তিনি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রতারণা করে কোটি টাকার মালিক মশিউর। তার দুটি দামি গাড়িও রয়েছে। পুলিশ জানায়, এর আগে বুধবার মশিউরের দুই সহযোগী আমজাদ হোসেন মিয়া ও শহীদুল ইসলাম খানকে গ্রেফতার করে পুলিশ। প্রতারক চক্রটির আরো ৪-৫ সদস্যকে আটকের চেষ্টা করছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মিঠামইনের ওসি মনোয়ারের সাফল্যের দীপ্তিতে আক্ষেপের ছায়া

তিনি কখনো রাষ্ট্রপতির ছেলে, কখনো মন্ত্রীর পিএস

আপডেট টাইম : ১২:০০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০১৫