ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

গেইলই বরিশালকে জিতিয়ে দেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:২১ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫
  • ৩৭০ বার

বিপিএলের ২৮তম ম্যাচে মুখোমুখি হয়েছে বরিশাল বুলস ও চিটাগং ভাইকিংস। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৫ রান করে চিটাগং ভাইকিংস।

জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক গেইলই বরিশালকে জিতিয়ে দেন। মাত্র ৪৭ বলে ৬ চার এবং ৯ ছক্কায় ৯২ রানের হার না মানা বিধ্বংসী এক ইনিংস উপহার দেন গেইল। তার সঙ্গে বরিশালের অধিনায়ক মাহমুদউল্লাহ ১৯ রানে অপরাজিত থাকেন। আর এই গেইল ঝড়ের দিন ৫ ওভার হাতে রেখেই ৮ উইকেটে বড় জয় পায় বরিশাল বুলস। বরিশালের হয়ে রনি তালুকদার (১)ও মেহেদী মারুফ (১৮) রান করেন আউট হন।

বুধবার আগে ব্যাটিংয়ে নেমে চিটাগংয়ের হয়ে ২৮ রান করে সর্বোচ্চ ইনিংস খেলেন দিলশান ও এনামুল। তাছাড়া উমর আকমল ২৫, আসিফ আহমেদ ১৭ ও ইয়াসির আলী ১১ রান করেন।

বল হাতে বরিশালের হয়ে দুটি করে উইকেট পান মোহাম্মদ সামি ও কেভিন কুপার। তাছাড়া ১টি করে উইকেট পান আল আমিন হোসেন, সোহাগ গাজী ও মাহমুদউল্লাহ।

সবার আগেই বিপিএলে সেমিফাইনাল নিশ্চিত করার কথা ছিল বরিশালের। কিন্তু ব্যাটিং দানব ক্রিস গেইল আসর পরেই দুটি ম্যাচে হারে মাহমুদউল্লার দল। কিন্তু এই বিপিএলে নিজের তৃতীয় ম্যাচে গেইলের আসল রূপ দেখল ভক্তরা। ফলে বরিশালও জয় পেলে ৮ উইকেটের বড় ব্যবধানে। তবে প্রথম দিকে ভালো করায় এই ম্যাচের জয় ছাড়াই শেষ চার নিশ্চিত হয় বরিশালের।

বর্তমানে ৯ ম্যাচের ৬টিতে জিতে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে রয়েছে বরিশাল বুলস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

গেইলই বরিশালকে জিতিয়ে দেন

আপডেট টাইম : ১১:২৫:২১ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০১৫