ঢাকা ০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের তিন প্রজন্মের উত্তরাধিকারের নতুন অধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতার দাবি তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা দিল ইরান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাবাহিনী প্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

গাইবান্ধায় স্বেচ্ছাশ্রমে সেতুর নির্মাণকাজ শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০১৫
  • ৪৩৫ বার

জেলার সুন্দরগঞ্জ উপজেলায় ঘাঘট নদীর উপর স্বেচ্ছাশ্রমের কাঠের সেতুর নির্মাণকাজ শুরু করা হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার সাতগিরি গ্রাম ও রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত ঘাঘট নদীর উপর শনিবার দুপুরে সেতুর নির্মাণকাজ শুরু করেছেন এলাকাবাসী।

বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালাম জানান, বামনডাঙ্গার সাতগিরি ও ইমাদপুর গ্রামের হাজার হাজার মানুষ দীর্ঘদিন ধরে একটি সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। শুষ্ক মৌসুমে কোনোরকম নদীর মধ্যে দিয়ে হাঁটা গেলেও বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বৃদ্ধি পায়। ফলে বর্ষা মৌসুমে দুই গ্রামের লোকজনকে ৩৫ কিলোমিটার পথ ঘুরে সুন্দরগঞ্জ উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ করতে হয়।

সাতগিরি গ্রামের সাবেক শিক্ষক ও সমাজসেবক মজিবর রহমান মাস্টার জানান, দুই এলাকার লোকজনের সহযোগিতা নিয়ে ঘাঘট নদীর উপর স্বেচ্ছাশ্রমে ১৮০ ফুট কাঠের সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সেতটিু নির্মাণ হলে দুই গ্রামের হাজার হাজার মানুষ স্বল্প সময়ে বিভাগীয় শহর রংপুরসহ সুন্দরগঞ্জ উপজেলা শহর ও বিভিন্ন এলাকায় যাতায়াত করতে পারবেন।

তিনি আরও জানান, সেতুটি নির্মাণে ব্যয় হবে প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকা। সেতু নির্মাণে স্থানীয় সাধারণ মানুষ শ্রম ও অর্থের যোগান দিয়ে আসছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল

গাইবান্ধায় স্বেচ্ছাশ্রমে সেতুর নির্মাণকাজ শুরু

আপডেট টাইম : ০৬:২৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০১৫