ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

আবার ঢাকাকে হারাল রংপুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০১৫
  • ৪৮৭ বার

বিপিএলের তৃতীয় অাসরে লিগ পর্বের দুই ম্যাচেই ঢাকা ডায়নামাইটসকে পরাজয়ের তিক্ততা দিয়েছে রংপুর রাইডার্স।ঢাকার দেওয়া ১৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে ১০ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় সাকিব আল হাসানের দল।

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার দেওয়া ১৩৬ রানের লক্ষ্যে রংপুরকে ভালো সূচনা এনে দেন সৌম্য সরকার ও লেন্ডল সিমন্স। ৬.২ ওভারে উদ্বোধনী জুটিতে ৩৮ রান যোগ করেন দুজন। ১৮ রান করে সৌম্য বিদায় নিলে ভাঙে জুটি। আর দলীয় ৫৫ রানে ব্যক্তিগত ২১ রানে করে বিদায় নেন সিমন্স। দুটি উইকেটই নেন ঢাকার পেসার আবুল হাসান রাজু।

এরপর সাকিব ৮ রান করে ফিরলেও জহুরুল ইসলাম ও ড্যারেন সামি চতুর্থ উইকেটে ৪৫ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। জয় থেকে ১৭ রান দূরে থাকতে সামি (২৩) বিদায় নিলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন জহুরুল। ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ-সেরার পুরস্কারও জেতেন বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা এই ডানহাতি ব্যাটসম্যান।

রংপুরের পক্ষে আরাফাত সানী ২৯ রানের বিনিময়ে সর্বোচ্চ ২ উইকেট নেন। এ ছাড়া সাকিব ও সামির ঝুলিতে জমা পড়ে একটি করে উইকেট।আর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর ব্যাটসম্যানদের দৃঢ়তায় সহজ জয়ই তুলে নেয় রংপুর রাইডার্স।

ঢাকা বিপক্ষে আগের ম্যাচেও ৬৯ রানের বড় জয় পেয়েছিল রংপুর। সব মিলিয়ে আট ম্যাচে রংপুরের এটা পঞ্চম জয়। শেষ চার অনেকটাই নিশ্চিত করা দলটি ১০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে। আর ঢাকার সাত ম্যাচে এটা চতুর্থ হার। ৬ পয়েন্ট নিয়ে কুমার সাঙ্গাকারার নেতৃত্বাধীন দলটি আছে চতুর্থ স্থানে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

আবার ঢাকাকে হারাল রংপুর

আপডেট টাইম : ১২:১৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০১৫