ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

তাতে কোনো কাজ হয়নি খালেদার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫
  • ৪৫৪ বার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্বাচনের মাঠে থেকে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। রোববার দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ম্যাডাম খালেদা জিয়া লন্ডনে গিয়ে তারেককে নিয়ে অনেক কূটনীতিকদের সঙ্গে আলাপ করার চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। একসময় হাসিনার অধীনে নির্বাচন না করার কথা বলেছিলেন, কিন্তু এখন তিনি নিবার্চন করছেন। তিনি বলেন, নির্বাচনের মাঠে থেকে আপনার জনপ্রিয়তা যাচাই করুন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে স্থানীয় নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে। তাই এবার থেকে আমরাও দলীয়ভাবে করছি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আ ন ম সেলিম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

তাতে কোনো কাজ হয়নি খালেদার

আপডেট টাইম : ১১:৪৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫