ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

কান্তজিউতে বোমা বিস্ফোরণ : কাহারোল থানার ওসি প্রত্যাহার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫
  • ৪২৮ বার

দিনাজপুরের কাহারোলে ঐতিহাসিক কান্তজিউ রাস মেলায় যাত্রাপালা চলাকালে বোমা বিস্ফোরণে ৬ জন আহত হওয়ার ঘটনায় কাহারোল থানা পুলিশের ওসি আব্দুল মজিদকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

শনিবার বিকেল ৫টায় তাকে প্রত্যাহার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত ১টায় কান্তজিউ রাস মেলায় ভোলানাথ যাত্রা প্যান্ডেলে বোমা বিস্ফোরণে ৬ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। শনিবার বিকেল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী ও দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনের পরপরেই কাহারোল থানা পুলিশের ওসি আব্দুল মজিদকে রাস মেলার নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় তাকে প্রত্যাহার করে নেয়া হয়।

এ ব্যাপারে দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।

পরে কাহারোল থানা পুলিশের ওসির নাম্বারে ফোন দিয়ে জানতে চাওয়া হলে প্রত্যাহার হওয়া ওসি আব্দুল মজিদ নিজেই ফোন রিসিভ করেন এবং প্রত্যাহার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

কান্তজিউতে বোমা বিস্ফোরণ : কাহারোল থানার ওসি প্রত্যাহার

আপডেট টাইম : ১২:৫৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫