ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫
  • ৫৫২ বার

রাষ্ট্রপতি আবদুল হামিদ চেকআপ শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। শনিবার সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সন্ধ্যা ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বাংলাদেশে কূটনৈতিক কোরের ডিন মাহমুদ আজ্জাত, কেবিনেট সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং উচ্চ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এসময় রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর চেকআপ করার জন্য সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি আবদুল হামিদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা: যুবদল আহ্বায়ক নৌশাদ গ্রেপ্তার

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১২:৪৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০১৫