ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

আজিজ মার্কা বিএনপির পছন্দ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০১৫
  • ৪৪১ বার

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ করছে বিএনপি। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে ৫ সিটি করপোরেশন নির্বাচন করে বিএনপি জয়লাভ করেছিল। এখন আবার এই নির্বাচন কমিশনের বিরোধিতা করছে। বিএনপি কি আজিজ মার্কা নির্বাচন কমিশন চায়? শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে তৎকালীন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর ঢাকা-১০ আসনের নির্বাচন জনগণ দেখেছে। আজিজ মার্কা নির্বাচন বাংলাদেশে আর কোনো কমিশন করেছে কিনা সন্দেহ। আজিজ মানসিক বিকারগ্রস্ত বলে মানুষের ধারণা ছিল। বিএনপির পছন্দ আজিজ মার্কা নির্বাচন কমিশন। তিনি বলেন, ৭১টি পৌরসভায় বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরই মধ্যেই ৪/৫টি পৌরসভায় বিদ্রোহী প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। আশা করছি শেষদিন ১৩ ডিসেম্বরের মধ্যে বাকি সবাই প্রত্যাহার করে নেবেন। হানিফ বলেন, আমরা চাই উৎসবমুখর পরিবেশে জনগণের রায় নিয়ে দলীয় প্রার্থীরা নির্বাচিত হয়ে আসুক। কিন্তু একটি বৃহত্তর রাজনৈতিক দল নির্বাচনকে বিতর্কিত করতে কাল্পনিক অভিযোগ করে আসছে। তিনি বলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদের বিচার হোক এটা জাতি চায়। নির্বাচনের দোহাই দিয়ে সন্ত্রাসীদের পার পাওয়ার কোনা সুযোগ নেই। কেন্দ্রীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমরা কাজ করছি। বিভিন্ন পৌরসভার প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করেছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির অপর যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

আজিজ মার্কা বিএনপির পছন্দ

আপডেট টাইম : ১১:৪৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০১৫