ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

স্বাধীনতা দিবসের নাটক ‘কঙ্কাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ কবর থেকে এক রাজাকারের কঙ্কাল তুলে নিয়ে আসে মুক্তিযোদ্ধার সন্তান মহিউদ্দিন (আজাদ আবুল  কালাম)। এ খবর ছড়িয়ে পড়ে মিডিয়ায়। বিস্তারিত জানতে ছুটে আসেন সাংবাদিক সেলিনা (মৌটুসী বিশ্বাস)। মহিউদ্দিন বিস্তারিত বলতে শুরু করে। ছোট্ট মহি ১৯৭১ সালে দেখতে পেয়েছে কীভাবে তার মুক্তিযোদ্ধা বাবাকে (পান্থ আফজাল) মেরে ফেলেছে; তার মাকে তারই চোখের সামনে ধর্ষণ করে মেরে ফেলেছে রাজাকার কছিমউদ্দিন। এতকিছুর পরও ২০০৪ সালে এই কছিমউদ্দিনই হয়ে যায় দেশের সম্মানিত মন্ত্রী। তার অধীনেই চাকরি করে সেই মহি। একবার বসের হুকুম হয় মন্ত্রীকে ফুল দিতে হবে। কিন্তু এটা কী করে সম্ভব মহিউদ্দিনের পক্ষে! সে মন্ত্রীর সামনে পা দিয়ে মুচড়ে ফেলে ফুলের তোড়া। মহিউদ্দিন চাকরিচ্যুত হয়। কোথাও তার ঠাঁই হয় না। স্ত্রী সন্তান নিয়ে মহিউদ্দিন পাগলপ্রায়। ২০১৪ সালে গণজাগরণের আন্দোলনের মাধ্যমে রাজাকার কছিমউদ্দিনের ফাঁসি হয়। তারপরও মহিউদ্দিন ক্ষান্ত হয়নি। কঙ্কাল উঠিয়ে প্রতিশোধ নিতে চায় সে। এই নিয়েই নির্মাতা নিয়াজ মাহবুবের ২৬ মার্চের নাটক ‘কঙ্কাল’। রচনায় আজম খান। একটি বেসরকারি টিভি চ্যানেলে ২৬ মার্চ এটি প্রচার হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

স্বাধীনতা দিবসের নাটক ‘কঙ্কাল

আপডেট টাইম : ০৯:৪৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০